প্যারিস জলবায়ু চুক্তিকে পক্ষপাতদুষ্ট বললেন ডোনাল্ড ট্রাম্প

প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার পক্ষে আবারও সাফাই গাইলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
একই সঙ্গে, চুক্তিটিকে আবারও ‘পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করেন তিনি।
রোববার ভার্চুয়াল জি টোয়েন্টি সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।
অন্যদিকে, জলবায়ুর পরিবর্তন ঠেকাতে ব্যক্তিগতভাবে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এছাড়াও, ‘জি-টোয়েন্টি’ জোটকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

করোনা মহামারীর কারণে শনিবার, ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুরু হয় বিশ্বের উন্নত ২০ রাষ্ট্রের জোট ‘জি টোয়েন্টি’ শীর্ষ সম্মেলন।
রোববার, সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা।

প্রথম দিনের সম্মেলনে বিশ্ব নেতাদের বক্তব্যে স্বভাবতই করোনা ইস্যু প্রাধান্য পেলেও, দ্বিতীয় দিনের শুরুতেই অন্যান্য বিষয় ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে জলবায়ু পরিবর্তন।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে রাখা বক্তব্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে আবারও সাফাই গান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, চুক্তিটি প্রথম থেকেই ছিল একচোখা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.