করোনায় আক্রান্ত হয়ে সুদানের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদী মারা গেছেন।
বৃহস্পতিবার পারিবারিক সূত্রে ও পার্টির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি হাসপাতালে ভর্তি হওয়ার তিন সপ্তাহ পরে তিনি মারা গেছেন।
৮৪ বছর বয়সী আল-মাহদী সুদানের সর্বশেষ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন।
১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির তাকে ক্ষমতাচ্যুত করেন।