জো বাইডেন প্রশাসনে বাংলাদেশ খুব গুরুত্ব পাবে না

মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের পর বাইডেন প্রশাসনের কাছেও বাংলাদেশ খুব একটা গুরুত্ব পাবে না বলে মনে করেন ওয়াশিংটন ডিসিভিত্তিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান।
শীর্ষস্থানীয় নীতি গবেষণা প্রতিষ্ঠান উইড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারসের এশিয়া কর্মসূচির উপপরিচালক ও দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র অ্যাসোসিয়েট কুগেলম্যান গত মঙ্গলবার রাতে কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাত্কারে এমন মন্তব্য করেন।

বিশেষজ্ঞদের অনেকের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দেয় না।
আপনিও কি তাই মনে করেন?’—এ প্রশ্নের জবাবে মাইকেল কুগেলম্যান বলেন, ‘ওয়াশিংটন ডিসির পররাষ্ট্রনীতির রাডারে বাংলাদেশ অনেক নিচের দিকে আছে।
আমার মনে হয়, এটি যুক্তরাষ্ট্রের ভুল।’

প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনের সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কেমন হবে? বর্তমানে যে অবস্থায় আছে তার কি কোনো পরিবর্তন হবে?—এ প্রশ্নের উত্তরে কুগেলম্যান আরো বলেন, ‘বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার চর্চার বিষয়ে বাইডেন প্রশাসনের সময়েও পরিবর্তনের সম্ভাবনা আমি দেখছি না।
তবে কিছু কিছু ক্ষেত্রে আমি পরিবর্তন আশা করতে পারি।
প্রথমত, বাইডেন বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুকে বেশি গুরুত্ব দিতে পারেন।
ভিন্নমত বা সমালোচকদের ধরপাকড়, হয়রানির মতো ইস্যুতে ট্রাম্প প্রশাসনের চেয়ে বাইডেন প্রশাসন বেশি সমালোচনা করতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.