কৃষ্ণাঙ্গকে মারধরের ঘটনায় ফ্রান্সে ৩ পুলিশ বরখাস্ত

ফ্রান্সে এক কৃষ্ণাঙ্গকে মারধর করায় তিন পুলিশকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
প্যারিসের কেন্দ্রে থাকা ওই ব্যক্তি একজন সঙ্গীত প্রযোজক।
সম্প্রতি তাকে পুলিশ মারধর করছে এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই ওই সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত শনিবার ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে মারধর করা হয়।
এরপর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বেসামরিক নাগরিকের বিরুদ্ধে ফরাসি নিরাপত্তা বাহিনীর আচরণ প্রশ্নবিদ্ধ হয়েছে।
এ নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, গত সোমবার প্যারিসের একটি অস্থায়ী শরণার্থী শিবির ভেঙে দেয় পুলিশ।
সেসময় পুলিশের বিরুদ্ধে অপ্রয়োজনে শক্তি প্রয়োগের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা কোনো ঘটনায় বিচারের মুখোমুখি হলে তা গণমাধ্যমে প্রচার নিষিদ্ধের বিষয়ে সম্প্রতি একটি আইন আনার চেষ্টা করছে ফ্রান্স। এমন সময়ই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগের ঘটনা সামনে আসছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.