গুজরাটে করোনা হাসপাতালে আগুন, ৫ রোগীর মৃত্যু

ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে ওই হাসপাতালের ৫ রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ রোগীকে অগ্নিকাণ্ড থেকে উদ্ধার করা হয়েছে।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার ভোরে মাভদি এলাকার উদয় শিভানন্দ হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটেছে।
কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.