২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে ৩৩৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
বৃহস্পতিবার তুরস্কের সবচেয়ে বড় আদালত সিনকানে এই মামলার রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণাকে কেন্দ্র করে বিপুল মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।
যে ৩৩৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, তাদের মধ্যে তুর্কি সেনা কর্মকর্তাও রয়েছেন।
২০১৬ সালের ১৫ জুলাই রাজধানী আঙ্কারার পাশের আকিনচি বিমান ঘাঁটি থেকে সরকার উৎখাতে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা হয়।
সেসময় সামরিক অভ্যূত্থানে দেশজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে ছড়িয়ে পড়ে। তবে এরদোয়ানের নির্দেশে সাধারণ মানুষ রাস্তায় নেমে তা নস্যাৎ করে দেয়। বিপদগামী সেনা সদস্যদের মোকাবিলা করে রাজপথে অবস্থান নেয় এরদোয়ানের সমর্থকরা।