হোয়াইট হাউজ ছাড়ার আভাস দিলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজ জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেই হোয়াইট হাউজ ত্যাগ করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার সাংবাদিকদেরকে এমনটি জানান ট্রাম্প।
এদিকে এখনো ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে নির্বাচনে বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট এবং ট্রাম্প পেয়েছেন ২৩২টি ।
দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীর মোট ২৭০ টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.