চার পুলিশ মিলে কৃষ্ণাঙ্গ নির্যাতন, ফ্রান্স জুরে তোলপাড়

ফ্রান্সে কৃষ্ণাঙ্গ এক সঙ্গীত প্রযোজককে নির্দয় মারধর এবং বর্ণবাদী আচরণের কারণে শুক্রবার আটক করা হয়েছে চার পুলিশ কর্মকর্তাকে।
তাদের এমন বর্বরোচিত আচরণে ফুঁসে উঠেছে দেশটির সব মহল।
মুখ খুলেছেন ফরাসি প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, জনপ্রিয় ফুটবলার, সঙ্গীতশিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষও।

সম্প্রতি লুপসাইডার নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফরাসি পুলিশ কর্মকর্তারা মাইকেল জেকলার নামে ওই সঙ্গীত প্রযোজককে কয়েক মিনিট ধরে মারধর করছেন এবং বারবার বর্ণবাদী গালি দিচ্ছেন।
গত সপ্তাহান্তে নিজের মিউজিক স্টুডিওতে প্রবেশের সময় নির্যাতনের শিকার হন জেকলার।

এধরনের বর্বর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও আন্তোনি গ্রিজম্যান।
ফরাসি সঙ্গীত তারকা আয়া নাকামুরা গোপনে নির্যাতনের ভিডিও ধারণ করা ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.