‘ইসরায়েলই ফখরিজাদেহকে হত্যা করেছে’

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও পশ্চিমা দেশগুলোর মতে, তেহরানের গোপন সামরিক পারমাণবিক কর্মসূচির স্থপতি মহসীন ফখরিজাদেহকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

শুক্রবার তেহরানের অদূরে এক শহরে আইআরজিসির বিগ্রেডিয়ার জেনারেল ও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা প্রধান ফখরিজাদেহের গাড়িতে আততায়ীরা বোমা নিক্ষেপ ও গুলি করলে তিনি প্রাণ হারান।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতিরক্ষা উপদেষ্টা এই খুনের বদলা নেয়ার হুমকি দেয়ার পর শনিবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বললেন, ফখরিজাদেহকে ইসরায়েলের ঘাতকরাই হত্যা করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.