জাপানে বিড়ালের চেয়ে সিংহের বাচ্চার দাম কম

সাধারণ মানুষের পক্ষে সিংহ কেনা সহজ ব্যাপার নয়।
তবে জাপানের অ্যাসোসিয়েশন অব চিড়িয়াখানা ও অ্যাকোয়ারিয়ামের (যাজা) প্রায় ৩০০ সদস্য রয়েছে, যারা এসব প্রাণী বিক্রি করতে পারে।

মেরু ভাল্লুক, জনপ্রিয় হাতি আর পান্ডা শাবকের মতো কিছু প্রজাতির সবসময়ই চাহিদা রয়েছে, যেগুলো দর্শনার্থীদের সবসময়ই আকর্ষণ করে।

বন্যপ্রাণী ব্যবসাপ্রতিষ্ঠান রেপ জাপানের প্রতিষ্ঠাতা ও প্রাণী ব্যবসায়ী স্যুওশি শিরাওয়া জানান, জাপানে সিংহ খুবই সস্তায় পাওয়া যায়। প্রতিটি চিড়িয়াখানা এবং বন্যপ্রাণী পার্কগুলোতে সিংহের চাহিদা আগে অনেক বেশি ছিল এবং সিংহকে সবচেয়ে বড় শিকারী হিসেবে দেখা হতো। এখন সিংহের জনপ্রিয়তা কমে গেছে। প্রাণীগুলো শিশু অবস্থায় সবার দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যা শুরু হয় বড় হলে।

তিনি বলেন, একটি সিংহের মূল্য ১ লাখ ইয়েন, অর্থাৎ ৮১২ ইউরো বা ৯৬৬ ইউএস ডলারের কমও হতে পারে। তবে বিনামূল্যে সিংহ দিয়ে দেয়ার ঘটনাও রয়েছে বলে জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.