‘ম্যালেরিয়ার ওষুধে করোনা চিকিৎসা সম্ভব’

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো জানিয়েছেন, দেশটির স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া করোনার কোনো ভ্যাকসিন দেওয়া হবে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের পরই করোনার মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

কিন্তু তারপরও দেশটির সরকার প্রধান ভ্যাকসিন নয়, বরং করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ ব্যবহারের পরামর্শ দেন।
কিন্তু গবেষকরা বলছেন, এ ওষুধ করোনায় পুরোপুরি অকার্যকর এবং বিপজ্জনকও।

ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই যুক্তরাজ্য করোনার ভ্যাকসিন অনুমোদন দিতে পারে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।আর তার পরপরই যুক্তরাষ্ট্রেও সরবরাহ শুরু হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.