করোনার উন্নতি নেই ভারতে

বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতের করোনাভাইরাসের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
চলতি শীত মৌসুমে তা আরও উদ্বেগজনক আকারে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে সবার নজর এখন প্রত্যাশিত ভ্যাকসিনের দিকে।

দেশটিতে করোনা পরিস্থিতির কোনো উন্নতি নেই।
মৃত্যুর গড় ১ দশমিক ৫ শতাংশ।
সংক্রমণ থেকে সুস্থ হওয়ার গড়ও প্রতি একশ জনের মধ্যে প্রায় ৯৯ শতাংশ।
দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ মানুষ। যাদের মধ্যে পুরোপুরি সুস্থ হয়েছেন ৮৯ লাখ। ভয়াবহ এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৩৭ হাজার।

দেশটির সরকারি হিসাব বলছে, ইউরোপ, আমেরিকার দেশগুলোতে করোনায় যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে সে রকম কোনও প্রভাব নেই ভারতে।

তবে শীতকালে এর প্রভাব বাড়তে পারে বলেই শঙ্কা বিশেষজ্ঞদের। একই সঙ্গে ভ্যাকসিন নিয়েও খুব একটা আশাবাদী নন তারা।

বিশেষজ্ঞ চিকিৎসক কুণাল সরকার বলেন, আমাদের দেশে যে ধরনের টিকা উৎপাদন হচ্ছে সেগুলো ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করতে হবে। পর্যাপ্ত অবকাঠামো, জনবল সবকিছু নিয়ে যদি আমরা সারা ভারতকে ভ্যাকসিনের আওতায় আনতে যাই, তাহলে আমাদের ৬ বছরের বেশি সময় লাগবে। তাতেও ভারতের ৭০ থেকে ৭৫ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা যায় কিনা প্রশ্ন থেকে যায়।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.