করোনাভাইরাসে কানাডায় ১২ হাজার জনের মৃত্যু

কানাডায় ক্রমেই বাড়ছে করোনার আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
অনেক ক্ষেত্রে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।
এ পর্যন্ত কানাডায় ভাইরাসটিতে মারা গেছেন প্রায় ১২ হাজার।

দেশটির আলবার্টায় ক্রমবর্ধমান হারে করোনা বৃদ্ধি হওয়ায় হাসপাতাল ও নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে ব্যাপক চাপ বাড়ছে।

কানাডার মধ্যে আলবার্টায় এখন সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী রয়েছে।
এ অঞ্চলে নতুন করে ৫ জনের মৃত্যু এবং ১৭৩১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।

ইতোমধ্যেই আলবার্টার ক্যালগেরির সিটি মেয়র নাহিদ ন্যান্সি সিটিতে জরুরি অবস্থা জারি করেছেন।

অন্যদিকে কানাডার প্রধান ৪টি প্রদেশ অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে নাটকীয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে তুলনামূলকভাবে ডাক্তার ও নার্সদের ওপর চাপ পড়ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.