ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যায় নিন্দা জানিয়েছে তুরস্ক

গত শুক্রবার ইরানের পারমাণবিক কর্মসূচির স্থপতি হিসেবে পরিচিত পরমাণু বিজ্ঞানী মোহসীন ফখরিজাদেহ হত্যাকে ‘ঘৃণ্য হত্যাকাণ্ড’ উল্লেখ করে এর নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে তুরস্ক।

দেশের বিশিষ্ট বিজ্ঞানীকে হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে এর বদলা নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, প্রেসিডেন্ট আর পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও শীর্ষ সামরিক ও ধর্মীয় নেতারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রোববার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে জানায়, ‘আমরা এ ঘৃণ্য হত্যাকাণ্ডের নিন্দা জানাই।
ইরান সরকার এবং নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।’

ওইদিন ইরানের রাজধানী তেহরানের অদূরের আবসারদ শহরে পরমাণু বিজ্ঞানী মোহসীন ফখরিজাদেহের গাড়ি লক্ষ্য করে বোমা হামলার পর গুলি চালানো হলে হাসপাতালে নেয়ার পরই তিনি মারা যান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.