রিমোট কন্ট্রোলড বন্দুক দিয়ে হত্যা করা হয় ইরানের সেই বিজ্ঞানীকে

ইরানের পারমাণবিক কর্মসূচির স্থপতি হিসেবে পরিচিত পরমাণু বিজ্ঞানী মোহসীন ফখরিজাদেহকে একটি রিমোট কন্ট্রোলড বন্দুক দিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে তার কাছাকাছি অন্য একটি গাড়ি থেকে রিমোট কন্ট্রোলড বন্দুকের মাধ্যমে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

প্রথম থেকেই এই হত্যাকাণ্ডের জন্য ইরানের শীর্ষ নেতারা ইসরায়েলকে দায়ি করে আসছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামিনি এবং অন্যান্য নেতারা দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসীন ফখরিজাদেহের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

রোববার ফার্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফখরিজাদেহ গত শুক্রবার একটি বুলেটপ্রুফ গাড়িতে করে তার স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছিলেন।
সে সময় নিরাপত্তাবাহিনীর তিনটি গাড়ি তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিল।
তখন একটি গাড়িতে বুলেট লাগার শব্দ হয়।
তিনি তখন কী ঘটেছে তা দেখার জন্য বের হন।
তিনি গাড়ি থেকে বের হওয়ার পর পরই একটি রিমোট কন্ট্রোলড বন্দুক থেকে গুলি ছোড়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.