করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের কবলে পড়তে পারে যুক্তরাজ্য

বড়দিনকে সামনে রেখে নিষেধাজ্ঞার ভারসাম্য বজায় না রাখলে যুক্তরাজ্য করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের কবলে পড়তে পারে।
রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এই হুঁশিয়ারি দিয়েছেন।

বিবিসির একটি অনুষ্ঠানে রাবের কাছে করোনার তৃতীয় ঢেউ যুক্তরাজ্য আঘাত হানবে কিনা জানতে চাওয়া হয়।

জবাবে তিনি বলেন, ‘আমার এখনই ভারসাম্য বজায় রাখতে না পারলে এর ঝুঁকি রয়েছে।
তবে এখনও পর্যন্ত সংক্রমণের হার নিম্মমুখী, যা সত্যিই গুরুত্বপূর্ণ।’

করোনার তৃতীয় দ্বিতীয় যদি আঘাত হানেই তাহলে আবারও দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সেই সম্ভাবনা নাকচ করে দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.