নাইজেরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র লোকজনের হামলার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১১০ জনের মৃত্যু হয়েছে।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলে কৃষকদের ওপর ওই হত্যাকাণ্ড চালানো হয়েছে।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৪৩ এবং পরবর্তীতে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে জানানো হলেও সর্বশেষ শতাধিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সময় শনিবার বিকেলের দিকে উত্তর-পূর্বাঞ্চলীয় কশোবি এবং সংঘাতপূর্ণ বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির কাছাকাছি স্থানীয় জেরে সরকারের অন্যান্য গ্রামীণ সম্প্রদায়ে ওই হামলা চালানো হয়েছে।
রোববার এক বিবৃতিতে নাইজেরিয়ায় জাতিসংঘের মানবাধিকার সমন্বয়কারী এডওয়ার্ড ক্যালোন বলেন, সশস্ত্র লোকজন মটরসাইকেলে করে বেসামরিক নারী-পুরুষের ওপর বর্বর হামলা চালিয়েছে। সে সময় তারা মাঠে কাজ করছিলেন।