সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) বৈঠকে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর নিয়ে যৌথ প্রস্তাব গ্রহণ করেছে বিশ্বের গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলো।
ডয়েচে ভেলের প্রতিবেদন অনুযায়ী রোববার ভারত ওআইসি’র প্রস্তাবের কড়া সমালোচনা করে বলেছে, জম্মু-কাশ্মীর নিয়ে এ ধরনের প্রস্তাব গ্রহণের কোনো অধিকার অন্য কোনো দেশের নেই।
বিবৃতিতে দিল্লি আরও বলেছে, জম্মু-কাশ্মীর ভারতের অখণ্ড অংশ এবং এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।
নাইজারে গত ২৭ থেকে ২৯ নভেম্বর ৪৭তম ওআইসি সম্মেলনে মিলিত হয়েছিলেন গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।