মডার্নার ভ্যাকসিন ৯৪% কার্যকর

নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন করোনার সংক্রমণ প্রতিরোধে ৯৪ শতাংশ কার্যকর এবং এর মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে ট্রায়ালের চূড়ান্ত ফলাফলের বরাতে জানিয়েছে মার্কিন কোম্পানি মডার্না।

ভ্যাকসিনটি নিয়ে শেষ ধাপের ট্রায়ালের (পরীক্ষা) চূড়ান্ত ফলাফল আসার পর মডার্না জানিয়েছে, জরুরি ব্যবহারের অনুমোদন পেতে সোমবারই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করবে তারা।

মডার্নার তৈরি ভ্যাকসিনের চূড়ান্ত ফলাফল নিয়ে আজ প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে গার্ডিয়ান লিখেছে, এবার করোনা ভ্যাকসিন ব্যবহারের জন্য বিশ্বজুড়ে অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।

অনুমোদন পেতে সোমবারই ইউরোপ ও আমেরিকায় আবেদনের ঘোষণা দিয়ে মডার্না বলছে, আগামী ১৭ ডিসেম্বরের বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন মিলবে বলে প্রত্যাশা তাদের।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.