‘কোনো মুসলিমকে ভোটের টিকিট দেব না’

বিভাজনের রাজনীতি করার অভিযোগে বিজেপি যখন বিদ্ধ ঠিক তখনই ভারতের কর্ণাটক রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা বললেন, নির্বাচনে কখনোই কোনো মুসলিমকে মনোনায়ন দেয়া হবে না।

হিন্দু ধর্মাবলম্বী হলেই শুধু মিলবে মনোনয়ন কিন্তু প্রার্থী মুসলমান হলে কখনোই মনোনয়ন দেয়া হবে না বলে কর্ণাটকের গ্রামোন্নয়ন বিষয়ক মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার মন্তব্যের পরই এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

কর্ণাটকের বেলগাভি লোকসভা আসনের উপনির্বাচন নিয়ে চলমান নির্বাচনী প্রচারণায় বিজেপির এই নেতা রোববার এমন মন্তব্য করেছেন বলে এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার।

ওই আসনে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠী বিজেপির ভোটব্যাংক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ফলে সেখানকার নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়েই এমন বিতর্কিত মন্তব্য করে বসেন ঈশ্বরাপ্পা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.