ডোনাল্ড ট্রাম্পের করোনা উপদেষ্টার পদত্যাগ

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে যেন পদত্যাগের হিড়িক পড়ে গেছে।
একের পর এক কর্মকর্তা দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।
এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন তার আরও এক উপদেষ্টা।
তিনি ট্রাম্প প্রশাসনের করোনাভাইরাস বিষয়ক উপদেষ্টা ছিলেন।

স্কট অ্যাটলাস ট্রাম্পের খুবই আস্থাভাজন ছিলেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই কর্মকর্তা নানান সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার স্বীকার হয়েছেন।
তিনি বিভিন্ন সময়ে মাস্ক পরা এবং অন্যান্য বিষয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছেন।

ফক্স নিউজ জানিয়েছে, তারা স্কট অ্যাটলাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়েছে।
ওই পদত্যাগপত্রে ডিসেম্বরের ১ তারিখ দেওয়া রয়েছে।
ব্যক্তি জীবনে এই উপদেষ্টার বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়, গণস্বাস্থ্য ও সংক্রামক রোগের বিষয়ে তার অভিজ্ঞতা খুবই সীমিত।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.