ভারতের সংসদে পাস হওয়া নতুন তিনটি কৃষি আইনের বিরোধিতা করে আন্দোলন করছে হাজার হাজার কৃষক। গত প্রায় তিন-চারদিন ধরে ভারতের রাজধানী দিল্লির উত্তরপ্রান্তে এক বিশাল এলাকা পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা কৃষকের আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়েছে। এই অসংখ্য কৃষকরা দিল্লিতে জাতীয় সড়ক অবরোধ করে রাখায় রাজধানীর একটা বিস্তীর্ণ অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে কৃষকদের সঙ্গে ডিসেম্বরের ৩ তারিখ যে বৈঠক করার কথা ছিল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর সেটি দুইদিন এগিয়ে এনেছেন। আজ মঙ্গলবার বিকেলেই তিনি কৃষকদের সঙ্গে বসবেন। মূলত শীতের এই মৌসুমে ঠাণ্ডা উপেক্ষা করে বিভিন্ন রাস্তা ও হাইওয়ের ধারে কৃষকরা যে ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাতে আরও দুইদিন অপেক্ষা না করে, ১ ডিসেম্বরই কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলতে চান মন্ত্রী। মঙ্গলবার বিকেল ৩টায় মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার জন্য কৃষক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।সংসদে পাস হওয়া নতুন তিনটি কৃষি আইনের বিরোধিতা করে আন্দোলন করছে হাজার হাজার কৃষক।
গত প্রায় তিন-চারদিন ধরে ভারতের রাজধানী দিল্লির উত্তরপ্রান্তে এক বিশাল এলাকা পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা কৃষকের আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়েছে।
এই অসংখ্য কৃষকরা দিল্লিতে জাতীয় সড়ক অবরোধ করে রাখায় রাজধানীর একটা বিস্তীর্ণ অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে কৃষকদের সঙ্গে ডিসেম্বরের ৩ তারিখ যে বৈঠক করার কথা ছিল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর সেটি দুইদিন এগিয়ে এনেছেন।
আজ মঙ্গলবার বিকেলেই তিনি কৃষকদের সঙ্গে বসবেন।
মূলত শীতের এই মৌসুমে ঠাণ্ডা উপেক্ষা করে বিভিন্ন রাস্তা ও হাইওয়ের ধারে কৃষকরা যে ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাতে আরও দুইদিন অপেক্ষা না করে, ১ ডিসেম্বরই কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলতে চান মন্ত্রী।
মঙ্গলবার বিকেল ৩টায় মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার জন্য কৃষক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।