ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি সৌদি আরবের

ইসরায়েলকে নিজ দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি।
সংযুক্ত আরব আমিরাতগামী ইসরায়েলের বাণিজ্যিক ফ্লাইটগুলোকে এ অনুমতি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইহুদি জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি কর্মকর্তাদের বৈঠকের পর এ অনুমোদন দেয় রিয়াদ।
সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

 

এ অনুমতির ফলে এখন থেকে ইসরায়েল-আমিরাত রুটে নিয়মিতভাবে সৌদি আকাশসীমা ব্যবহারের সুযোগ পাবে ইসরায়েল।
সোমবার ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এ ইস্যুতে আমরা তাদের সম্মত করতে সমর্থ হয়েছি।

মঙ্গলবার সকালে আমিরাতের উদ্দেশ্যে ইসরায়েলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।
এর কয়েক ঘণ্টা আগেই সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি পায় দেশটি।
এ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.