ব্রাজিলে আমাজন রেইনফরেস্ট উজাড় হয়ে যাচ্ছে।
২০১৮ সাল থেকে ব্রাজিল অংশে আমাজনের বিশাল বনভূমি সবচেয়ে ধ্বংস হয়েছে।
তবে গত এক বছরে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সর্বোচ্চ।
ব্রাজিলের মহাকাশ সংস্থা (ইনপে) এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আমাজন রেইনফরেস্টের ১১ হাজার ৮৮ বর্গকিলোমিটার ধ্বংস হয়ে গেছে।
আগের বছরের তুলনায় এই হার ৯ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বছরের পর বছর ধরে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বৈশ্বিক উষ্ণতা কমিয়ে রাখতে সহায়তা করছে আমাজন।
কিন্তু গত কয়েক বছরে ব্রাজিল সরকারের অবহেলা বিশাল এই বনভূমিকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে।
বিজ্ঞানীরা বলছেন, ২০১৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে জেইর বোলসোনারো ক্ষমতা গ্রহণের পর থেকেই আমাজন বন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় এই রেইনফরেস্টে কৃষি ও খনিসংক্রান্ত কাজে উৎসাহিত করছেন বোলসোনারো।