১ কোটির বেশি অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেবেন জো বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ১ কোটি ১০ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেবেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
এ বিষয়ে বিল পাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

সম্প্রতি মার্কিন টেলিভিশন এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন বাইডেন। ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যেই তিনি এ কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন।

বাইডেন বলেন, শিশুকালে বাবা-মার হাত ধরে বেআইনি পথে যুক্তরাষ্ট্রে আসার পর এখনও অনেকেই বৈধ হতে পারেননি। অথচ তারা এই দেশের আলো-বাতাসে বড় হয়েছেন, শিক্ষালাভ করেছেন।

এমন ৮ লক্ষাধিক তরুণ অভিবাসীর জন্য ওবামা প্রশাসন যে কর্মসূচি (ড্যাকা) শুরু করেছিল তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
যাদের বয়স ৩০ বছরের নিচে তারাও গ্রিন কার্ড পাবেন বলে উল্লেখ করেন বাইডেন।

ড্যাকা প্রোগ্রাম বাতিলের নির্বাহী আদেশ জারি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সুপ্রিম কোর্ট সেই আদেশ স্থগিত করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.