ভারতে বিক্ষোভরত কৃষকদের সমর্থনে সরব জাস্টিন ট্রুডো

নতুন তিন কৃষি বিলের প্রতিবাদে উত্তাল ভারতের দিল্লি।
পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের ঠেকাতে বর্বরোচিত আচরণের অভিযোগ উঠেছে।

এ পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
একইসঙ্গে বিক্ষোভরত কৃষকদের পাশে থাকারও বার্তা দিয়েছেন তিনি।
কানাডিয়ান-পাঞ্জাবিদের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ট্রুডো।
সেখানে তিনি বলেছেন, ‘ভারত থেকে কৃষক বিদ্রোহের যে খবর আসছে প্রথমেই তার উল্লেখ করতে হবে।
পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা আমাদের বন্ধু ও তাদের পরিবার নিয়ে চিন্তিত।
বাস্তবটা আমরা সবাই জানি। দাবি আদায়ে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের পাশে রয়েছে কানাডা। আমরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। এসময় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.