ইরানে ইউরেনিয়াম উৎপাদন-মজুতে আইন পাস

শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ২০ শতাংশ মাত্রায় নিরবচ্ছিন্নভাবে ইউরেনিয়ামের উৎপাদন ও মজুত রাখতে পারার বিষয়ে আইন পাস করেছে ইরানে।

এর ফলে ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থা চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করতে বাধ্য থাকবে।

ইরানের আইনপ্রণেতারা দেশবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জাতীয় স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত একটি বিল পর্যালোচনার পর তা অনুমোদন করেছে।

এতে বলা হয়েছে, জাতীয় আণবিক শক্তি সংস্থাকে প্রতিবছর চাহিদা মেটানোর পর ২০ মাত্রার ১২০ কেজি ইউরেনিয়াম দেশে মজুত করতে হবে এবং এক্ষেত্রে কোনো ধরণের বিলম্ব গ্রহণযোগ্য হবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.