করোনা টেস্ট, নাক দিয়ে মস্তিষ্কে পৌঁছাচ্ছে ভাইরাস

শুধু শ্বাসনালী ও ফুসফুস নয়, নাক দিয়ে মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে করোনা।
এটি সংক্রমিত করছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে। এর ফলেই স্বাদ-গন্ধ হারিয়ে যাওয়াসহ বিভিন্ন উপসর্গে ভুগছেন মানুষ।

সম্প্রতি জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
নেচার নিউরো-সায়েন্সেস পত্রিকায় ওই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

মস্তিষ্কে করোনাভাইরাস পৌঁছাচ্ছে বিষয়টি আগে জানা গেলেও কিভাবে পৌঁছাচ্ছে, তা নিয়ে এতদিন স্পষ্ট কিছু জানা যায়নি।

গবেষকরা জানান, নাক দিয়েই মস্তিষ্কে ভাইরাস পৌঁছে যাওয়ায় করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা যাচ্ছে।
এর মধ্যে রয়েছে- রোগীর স্বাদ-গন্ধ হারিয়ে যাওয়া, মাথা ব্যথা, পেশির যন্ত্রণা ইত্যাদি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.