যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি জবাব বেইজিংয়ের

‘কন্ট্রোলড আইটেম’ বা নিয়ন্ত্রিত বস্তু নামে আরও একগুচ্ছ পণ্য রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে চীন।
সামরিক প্রযুক্তিসহ যেসব পণ্য রপ্তানি চীনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে, সেগুলো আটকাতেই এ উদ্যোগ নিয়েছে বেইজিং।
এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর তাদের আরেকটি বাণিজ্যিক আঘাত বলেও মনে করছেন অনেকে।

চীনা প্রযুক্তির ওপর ওয়াশিংটনের কড়াকড়িতে বিপাকে পড়েছে টিকটক, হুয়াওয়ে, টেনসেন্টের মতো জায়ান্টরা।
গত মঙ্গলবার থেকে কার্যকর হওয়া চীনের নতুন আইনে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছিল ২০১৮ সালের দিকে।
তবে গতবছর তা তীব্র রূপ ধারণ করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাশাসন একঝাঁক চীনা প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে এই অভিযোগে যে, তারা চীন সরকারের কাছে গোপন তথ্য ফাঁস করে দিতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.