‘মহামারিতে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে ৪০ শতাংশ’

মহামারি করোনার কারণে বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা ৪০ শতাংশ বেড়ে গেছে।
এসব মানুষের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।

আগামী বছরের শুরু থেকেই বিভিন্ন দেশের হতদরিদ্র মানুষের মানবিক সহায়তা প্রয়োজন হবে। এসব সহায়তামূলক বিভিন্ন কার্যক্রমে জাতিসংঘের ৩ হাজার ৫শ কোটি মার্কিন ডলার প্রয়োজন।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান কর্মকর্তা মার্ক লোকক বলেন, আগামী বছর যাদের মানবিক সাহায্যের প্রয়োজন পড়বে তারা সবাই যদি একটি দেশে বাস করতেন তাহলে সেটি বিশ্বের পঞ্চম বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হতো।

এই মহামারি বিশ্বের সবচেয়ে ভঙ্গুর ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ অর্থনীতির দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জাতিসংঘ ২০২১ সালে ৫৬টি দেশে মানবিক ত্রাণ পৌঁছে দিতে ৩৪টি পরিকল্পনা গ্রহণ করেছে। সংস্থাটি এর মাধ্যমে ১৬ কোটি মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে চায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.