হোয়াইট হাউস ছাড়তে ডোনাল্ড ট্রাম্পের আপত্তি

হোয়াইট হাউসে আরও চার বছর থাকার কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন গণমাধ্যম সিএনএন।
ট্রাম্প বড়দিনের একটি অনুষ্ঠানে হোয়াইট হাউসে আরও চার বছর থাকার কথা বলেছেন।

এদিকে মহামারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাস্ক পরার জন্য নির্দেশিকা জারি করলেও হোয়াইট হাউসে বড়দিনের ওই অনুষ্ঠানে অনেকেই তা পরেননি।
অনুষ্ঠান কক্ষে অনেককেই জোরে কাশতে শোনা গেছে।
সেখানে ট্রাম্প বলেছেন, চমৎকার চার বছর ছিল। আমরা আরও চার বছর থাকার চেষ্টা করছি।
অন্যথায় চার বছর পর আবার আপনাদের সঙ্গে এখানে দেখা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.