‘অপরাধ চক্রগুলো ভুয়া করোনা টিকা বিক্রি করতে পারে’

সংগঠিত অপরাধ চক্রগুলো ভুয়া করোনাভাইরাস টিকা বিক্রি করতে পারে বলে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।
বুধবার ফ্রান্সের রাজধানি প্যারিসে সংস্থাটির ১৯৪ সদস্য দেশকে সতর্ক করা হয়।
এসময় দেশ গুলোকে অপরাধ চক্রগুলোর প্রতারণা থেকে বাঁচতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জর্জেন স্টক বলেন, প্রতিটি দেশ এখন করোনার টিকা নিয়ে কাজ করছে।
আর এ সুযোগে অপরাধ চক্রগুলো বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে অনিরাপদ ভ্যাকনসিন বিক্রির চেষ্টা করছে।
এ টিকাগুলো পরীক্ষিত নয়।
তাছাড়া এগুলো প্রয়োগে মানবদেহে অনেকরকম জটিলতা দেখা দিতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.