ফের করোনার নিয়ন্ত্রণ হারাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

প্রথমদিকে করোনা মহামারিকে হেলাফেলা করার পরিণাম বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বর্তমানে বিশ্বে করোনায় সর্বোচ্চ আক্রান্ত-মৃত্যুর রেকর্ড তাদের।

অর্থনীতিতেও লেগেছে জোর ধাক্কা।
মাঝে সংক্রমণের হার কিছুটা কমলেও দেশটিতে গত কয়েক সপ্তাহে আবারও হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুও।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসজনিত কারণে মারা গেছেন অন্তত ২ হাজার ৯৫৭ জন, যা গত ১৫ এপ্রিল থেকে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
গোটা মহামারির মধ্যে দেশটিতে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও এটাই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.