করোনাভাইরাসে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ভ্যালেরি জিসকার দিসতান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। ভ্যালেরি ফাউন্ডেশন ও তার পরিবার থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভ্যালেরি ফাউন্ডেশনের বরাত দিতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিসকার দিসতান করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে মধ্য ফ্রান্সের লোইর-এট-চের অঞ্চলে বুধবার তার পারিবারিক বাসভবনে মারা যান।

গত মাসে হার্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.