ফের ক্ষমতায় আসার ঘোষণা ট্রাম্পের

জো বাইডেনের কাছে হেরে তিক্ত, বিরক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনের এক মাস পর তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন তিনি।

নির্বাচনে পরাজয় স্বীকারে অস্বীকৃতি জানিয়ে আসছেন ট্রাম্প।
তার আইনজীবী, সমর্থকরা বুধবারও ভোট গণনায় অস্বচ্ছতার অভিযোগে মামলা দায়ের করেছেন। নতুন নির্বাচন আয়োজনে সামরিক আইন জারির মতো অস্বাভাবকি হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন তারা।

সম্প্রতি প্রকাশ করা ৪৬ মিনিটের দীর্ঘ ভিডিওতেও তিনি দাবি করেছিলেন, ভোট গণনায় কারচুপির মাধ্যমে তার বিজয় ডাকাতি করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.