আর্মেনিয়ার সাথে যুদ্ধে আজারবাইজানের ২৭৮৩ সেনা নিহত

আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে আজারবাইজানের ২৭৮৩ জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে আজারবাইজান।
টানা ছয় সপ্তাহ চলা এ সংঘাতে আরো ১০০ জনের বেশি সেনা নিখোঁজ রয়েছে বলেও আজ বৃহস্পতিবার জানানো হয়।

এর আগে ১৯৯০ এর দশকে নাগোরনো-কারাবাখ অঞ্চলটিতে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।
আর সে যুদ্ধে জয়ী হয় আর্মেনিয়া।

সেপ্টেম্বরের পর থেকে নাগোরনো-কারাবাখে যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ করেনি দেশটি।

এদিকে আর্মেনিয়া তাদের সামরিক বাহিনীর নিহতের চূড়ান্ত সংখ্যা প্রকাশ করেনি।
তবে নভেম্বরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ২৩১৭ জন সেনা সদস্য নিহতের কথা জানিয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.