চীনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রেই ছড়িয়েছে করোনা: মার্কিন বিজ্ঞানীরা

গত ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের রেডক্রস কর্মীরা বেশ কয়েকজনের রক্ত পরীক্ষা করে করোনাভাইরাসের অ্যান্টিবডি পেয়েছেন।
অ্যান্টিবডি পরীক্ষা করে দেখা গেছে চীন নয়, করোনাভাইরাসের উৎপত্তিস্থল যুক্তরাষ্ট্র।
অর্থাৎ, চীনের আগেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়েছিল বলে জানিয়েছেন মার্কিন বিজ্ঞানীরা।

মার্কিন গণমাধ্যম দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাত হাজার ৩৭৯ ব্যক্তির রক্ত পরীক্ষা করে ১০৬টির মধ্যে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ইনফেকশন ডিজিস সোসাইটির গবেষণাটি সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়।
ওই গবেষণায় বলা হয়, ৩০ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারির মধ্যে সংগ্রহ করা ৬৭টি স্যাম্পল পজেটিভ পাওয়া যায়।

এর আগে গত বছরের ১৩ থেকে ১৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটনসহ নয় রাজ্যের নাগরিকদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে রেডক্রস।
তাদের মধ্যে ৩৯ জনের রক্তে করোনার অ্যান্টিবডি পাওয়া যায়।
এটি প্রমাণ করে যে, ২০ জানুয়ারির আগেই তারা কোভিড-১৯ এ আক্রান্ত হন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.