ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।
বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৩ হাজার ৯২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ তিন হাজার ৪৯৪ এ পৌঁছেছে।
একই সময় মারা গেছে ৩৫৮ জন আক্রান্ত। এতে মৃতের সংখ্যা ৪৯ হাজার ৩৪৮ এ পৌঁছেছে।
ইরানে বর্তমানে করোনার তৃতীয় দফার ঢেউ আঘাত করেছে।
সংক্রমণ ঠেকাতে দেশটির কর্তৃপক্ষ তুলনামুলকভাবে কম প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।