মঙ্গলবার চাঁদের বুকে চীনের রকেট অবতরণ করে।
এরপরই সেটি চাঁদের পৃষ্ঠ থেকে পাথর আর মাটির নমুনা সংগ্রহ শুরু করে।
এরই অংশ হিসেবে সেটি সেখান থেকে প্রথম রঙিন ছবি পাঠিয়েছে।
ছবিতে চাঁদের মাটির পাশাপাশি মহাকাশযানটির পা দেখা যাচ্ছে।
এসব নমুনা প্রথমে পাঠানো হবে চাঁদকে প্রদক্ষিণকারী একটি মহাকাশযানে।
এই যানটি সেগুলো নিয়ে পৃথিবীতে ফেরত আসবে। দ্রুতই এই কাজ শুরু হবে।
ল্যান্ডারটি এখন চামচের মতো একটি যন্ত্র এবং ড্রিল ব্যবহার করে চাঁদের ভূপৃষ্ঠের নমুনা সংগ্রহ করছে।
নমুনা সংগ্রহের কাজ শেষ হলে অ্যাসেন্ডারের মাধ্যমে সেটি চাঁদ প্রদক্ষিণকারী রকেটে নিয়ে যাওয়া হবে।
এরপরই শুরু হবে পৃথিবীতে ফিরে আসার মিশন।