লিবিয়ায় গৃহযুদ্ধ এবং করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় আটকে পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে পাঠাতে শুরু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
সংস্থাটির সর্বশেষ এক চার্টার্ড ফ্লাইটে বেনগাজি হতে মোট ১৪১ বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে।
ফ্লাইটটি বৃহস্পতিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে আইওএম লিবিয়ার কান্ট্রি ডিরেক্টরের সহযোগিতায় একই ফ্লাইটে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী দুই বাংলাদেশির মৃতদেহও দেশে পাঠানো হয়।