বড়দিনের ছুটিতে করোনার জন্য বড় নিষেধাজ্ঞা ইতালিতে

বড়দিনের ছুটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার ঝুঁকির আশঙ্কায় ইতালির এক শহর থেকে আরেক শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে দেশটির সরকার।
আগামী ২১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকবে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে।
ইতালিতে একদিনে সর্বোচ্চ ৯৯৩ জনের মৃত্যুর পর এই ঘোষণা দিল ইতালি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার সময়ে কিছু কিছু এলাকায় ৬টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখা যাবে।
তবে অন্যান্য স্থানে শুধুমাত্র খাবারের দোকান খোলার অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া জরুরি সেবার কাজে ভ্রমণ শিথিল থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.