সিঙ্গাপুরে বিক্রি হবে ল্যাবরেটরিতে তৈরি মুরগীর মাংস

সিঙ্গাপুরের সরকার ল্যাবরেটরিতে তৈরি মাংস বিক্রির এক পরিকল্পনা অনুমোদন করেছে।
এই সিদ্ধান্তের পর স্যান ফ্রান্সিসকো-ভিত্তিক কোম্পানি ‘ইট জাস্ট’ সিঙ্গাপুরের বাজারে গবেষণাগারে তৈরি মুরগীর মাংস বিক্রি করতে পারবে।
গবেষণাগারে তৈরি মাংস বাজারজাত করার ঘটনা বিশ্বে এটাই প্রথম।

প্রথম পর্যায়ে চিকেন নাগেট হিসেবে এই মাংস বিক্রি হবে। তবে কবে থেকে বিক্রি শুরু হবে সে সম্পর্কে কোম্পানিটি কোন তথ্য দেয়নি। স্বাস্থ্য সুরক্ষা, পশু কল্যাণ এবং পরিবেশ দুষণ নিয়ে সারা বিশ্বে উদ্বেগ বাড়ছে।
তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ‘নিরাপদ মাংস’র চাহিদাও।

ব্রিটিশ ব্যাংক বার্কলেস’র হিসেব অনুযায়ী, আগামী এক দশকের মধ্যে বিকল্প মাংসের বাজার মূল্য দাঁড়াবে ১৪,০০০ কোটি ডলারে।
এটি বিশ্বের মোট মাংস শিল্পের ১০%।
উদ্ভিদ থেকে তৈরি বিকল্প মাংস উন্নত দেশগুলোর সুপারমার্কেট এবং রেস্টুরেন্টের মেনুতে এখনই পাওয়া যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.