ইরান নাকি সৌদি, বিপাকে ভারত

সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনীতি অনেকটাই দ্বিবিভক্ত।
ইরানের সঙ্গে টানাপোড়েন চলছে আরব বিশ্বের। তেহরানকে চাপে রাখতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে সৌদি-সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো।
ওদিকে যুক্তরাষ্ট্রে কিছুদিনের মধ্যেই আসছে নতুন সরকার।
ইরান-এশিয়া বিষয়ে বাইডেন প্রশাসন কী নীতি নেবে তা নিয়ে সারাবিশ্বে চলছে নানা জল্পনা-কল্পনা। বিশ্ব রাজনীতির এমন উত্তপ্ত পরিস্থিতিতেই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বাড়ছে এশীয় পরাশক্তি ভারতের।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সৌদি আরবের সঙ্গে সমঝোতা বাড়াচ্ছে ভারত।
সম্প্রতি দুই দেশের মধ্যে প্রথমবারের মতো যৌথ নৌমহড়া হয়েছে।
আগামী সপ্তাহে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.