‘যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়’

করোনা ভ্যাকসিন পাওয়া গেলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তা নিতে বাধ্য করা হবে না বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
মাস্ক বিষয়ে সিডিসির নতুন নির্দেশনার পর বাইডেন এ কথা বলেন।
এছাড়া করোনাভাইরাস সংক্রমণ রোধে তার ক্ষমতা গ্রহণের অনুষ্ঠান জাকজমকপূর্ণ হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিবিসি জানায়, যুক্তরাস্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) প্রথমবার দেশটিতে ”মাস্ক সার্বজনীন” করার কথা বলেছেন।
বাড়ির বাইরে বের হলেই মাস্ক পরতে হবে।
অফিস, শপিংমলসহ অভ্যন্তরীণ স্থানগুলোতেও মাস্ক পরতে হবে বলে জানিয়েছে সিডিসি।

সিডিসি জানিয়েছে, ভ্যাকসিন আসা পর্যন্ত বহুমাত্রিক পদক্ষেপ নিতে হবে। এরমধ্যে রয়েছে, মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা, অভ্যন্তরীণ স্থানসমূহে (অফিস, বাড়ি) মাস্ক পরা ও অপ্রয়োজনীয় জমায়েত না করা।

সিডিসির নতুন এই নির্দেশনার পর ভ্যাকসিন বিষয়ে কথা বলেন বাইডেন।
ডেলাওয়ারের উইলমিংটনে দেয়া এক বক্তব্যে বাইডেন বলেন, আমার শাসনামলে দেশবাসীকে সঠিক কাজে আগ্রহী করতে সবকিছু করবো।
যখন তারা সঠিক কাজটি করবেন তখন তা ভাল ফল বয়ে আনবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.