‘কাতার সংকট শেষ হচ্ছে’

কাতারের সঙ্গে আরব দেশগুলোর সংকট শেষের দিকে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
প্রায় তিন বছর আগে কাতারের ওপর অবরোধ আরোপ করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর।
তারপর থেকে এই দেশগুলোর সঙ্গে কাতারের কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়।

শুক্রবার ইতালিতে ভূমধ্যসাগরীয় দেশগুলোর মধ্যে এক বৈঠকের আয়োজন করা হয়।
বাৎসরিক ও বৈঠকে প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘গত কয়েকদিনে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি সম্পন্ন করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি যে, এসব অগ্রগতির মাধ্যমে অচিরেই আমরা একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারব।
আমি এটা বলতে পারি যে, আমি অনেকটাই আশাবাদী।
সংকটের মধ্যে থাকা দেশগুলোর মধ্যে সমস্যার সমাধানে একটি চূড়ান্ত চুক্তির খুব কাছেই আছি আমরা।
আশা করছি, এটা সবার জন্যই সন্তোষজনক হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.