প্রয়াত থাই রাজা ভূমিবল আদুলাদেজের জন্মবার্ষিকীর প্রাক্কালে কমপক্ষে ৩০ হাজার বন্দির সাজা মওকুফ এবং আরও দুই লাখ বন্দির সাজা কমিয়ে থাইল্যান্ডের বর্তমান রাজার পক্ষ থেকে একটি ডিক্রি জারি করা হয়েছে।
রাজপরিবারের পক্ষ থেকে শুক্রবার এই ঘোষণা দেয়া হয় যে, শনিবার বাবা ভূমিবলের জন্মবার্ষিকী উপলক্ষে থাইল্যান্ডের বর্তমান রাজা মহা ভাজিরালংকর্ন বন্দিদের সাজা মওকুফ ও কমানোর এই ডিক্রি জারি করেন।
ব্যাংকক পোস্ট জানাচ্ছে, সাজা কমানোর এই তালিকায় সাংবাদিক সোরায়ুথ সুথাসসানাছিনদা, রেড শার্ট নামক বিক্ষোভের নেতা নাত্তাউত সাইকুয়ার এবং সাবেক বাণিজ্যমন্ত্রী বুনসং তেরিয়াপ্রিয়মও রয়েছেন।