আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে

করোনার প্রকোপ আফ্রিকা মহাদেশে তুলনামূলক কম। তারপরও বৃহস্পতিবার পর্যন্ত সুবিধাবঞ্চিত মহাদেশটিতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে।
মহাদেশটিতে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ২১৬ জন।
এ পর্যন্ত মারা গেছে ৫২ হাজার ৮২৪ জন। সেরে উঠেছে ১৮ লাখ ৯২ হাজার ১৩ জন।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায়। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৬০০ জন।
মারা গেছে ২৩ হাজার ৫০০ জন।
সেরে উঠেছে সর্বোচ্চ ৯ লাখ ১৯ হাজার ৬০০ জন।

এ ছাড়া উত্তর আফ্রিকার দেশগুলোতে ৭ লাখ ৬৪ হাজার ৯০০ জন, পূর্ব আফ্রিকার দেশগুলোতে ২ লাখ ৭৭ হাজার জন ও পশ্চিম আফ্রিকায় ২ লাখ ৭ হাজার ৬০০ জন ও মধ্য আফ্রিকার দেশগুলোতে ৬৬ হাজার ১০০ জন আক্রান্ত হয়েছে।

তার মধ্যে উত্তর আফ্রিকায় ২০ হাজার জন, পূর্ব আফ্রিকায় ৫ হাজার ৩০০ জন, পশ্চিম আফ্রিকায় ২ হাজার ৯০০ জন ও মধ্য আফ্রিকায় ১ হাজার ২০০ জন মারা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.