ভোটের ফল পাল্টাতে জর্জিয়ার গভর্নরকে ডোনাল্ড ট্রাম্পের চাপ

দীর্ঘ টালবাহানার পর পরাজয় মেনে নেয়ার ইঙ্গিত দিলেও ভোটের ফল বদলানোর চেষ্টায় একটুও খামতি নেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।
তিনি নির্বাচনের ফল বদলাতে এবার চাপ প্রয়োগের পথে হাঁটছেন।

সিনেটের দুটি আসনে নির্বাচনের প্রাক্কালে শনিবার ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায় রাজনৈতিক সমাবেশে যাওয়ার আগে রাজ্যটিতে জো বাইডেনের জয় উল্টে দেয়ার জন্য গভর্নর ব্রায়ান কেম্পকে ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়েছেন।

জর্জিয়ার সিনেট নির্বাচনকে সামনে ওই প্রচার সমাবেশে যাওয়ার আগে ধারাবাহিক বেশ কয়েকটি টুইটে তিনি রাজ্যটির গভর্নর ব্রায়ান কেম্পকে রাজ্যের আইনসভার বিশেষ অধিবেশন ডাকারও আহ্বান জানিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.