ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী করোনায় আক্রান্ত

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলিয়ানি করোনায় আক্রান্ত হয়েছেন। তার দেহে করোনা পজিটিভ ধরা পড়ায় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এক টুইট বার্তায় রুডিকে উদ্দেশ্যে করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন রুডি, আমরা আবারও একসঙ্গে কাজ করে যাব।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনের পর থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন ট্রাম্প।

বেশ কিছু অঙ্গরাজ্যে ট্রাম্পের প্রচারণা শিবির মামলা দায়ের করেছে।
যদিও এসব মামলা খারিজ হয়ে গেছে।
প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিপক্ষে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের বৈধ চ্যালেঞ্জের নেতৃত্ব দিয়েছেন গিলিয়ানি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.