জানুয়ারিতে আসতে পারে ভারতের করোনার নতুন দুই টিকা

জানুয়ারিতে ভারতের দুটি করোনাভাইরাসের টিকাকে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হতে পারে।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এআইআইএমএস) প্রধান রণদীপ গুলেরিয়া এ তথ্য জানিয়েছেন।
ভারতে চলমান করোনা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হলেই টিকার অনুমোদন দেওয়া হবে। এরপর ট্রায়ালের ফলাফল বুঝে শুরু হবে টিকাদান কর্মসূচি।

ভারতে তৈরি টিকার বর্তমান অবস্থা সম্পর্কে করোনা পরিকল্পক দলের সদস্য গুলেরিয়া জানান, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিন ২০২১ সালের জানুয়ারি মাস থেকে জরুরি ব্যবহারের জন্য অনুমতি পেতে পারে।
অনুমতি পেলে প্রথম টিকা পাবেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধা ও বৃদ্ধরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.